সিরাজদিখান বিআরডিবি’র সভাপতি নির্বাচিত হলেন তাজুল ইসলাম পিন্টু

মুন্সীগঞ্জের সিরাজদিখানে কেন্দ্রীয় সমবায় সমিতি (বিআরডিবি) অনুষ্ঠিত নির্বাচনে শেখ তাজুল ইসলাম পিন্টু দ্বিতীয় মেয়াদে পুনরায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন।

তিনি জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক। উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি (বিআরডিবি) নির্বাচনে রোববার (২০জুন) বিকালে উপজেলা বিআরডিবি কার্যালয়ে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

নির্বাচন কমিটির সভাপতি ও জেলা সমবায় পরিদর্শক মো.খাইরুল বাশার। এসময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিটির সদস্য ও উপজেলা সমবায় সহকারী পরিদর্শক মো. আব্দুল্লাহ আল মামুন, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ ও সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা দীনেশচন্দ্র তালুকদার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. টিপু সুলতানপ্রমূখ।

নির্বাচন কমিটি তাকে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত ঘোষণা করেন। পরে নির্বাচিত সভাপতির হাতে নির্বাচনের ফলাফলের কপি হস্তান্তর করা হয়।

বিআরডিবি’র অন্তর্ভূক্ত সকল সমিতির সভাপতি, ম্যানেজার ও সকল সদস্যবৃন্দ, সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ও উপজেলাবাসীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা বিআরডিবি’র নির্বাচিত সভাপতি শেখ তাজুল ইসলাম পিন্টু।

মিজানুর রহমান/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর