মাগুরায় মিস্ট্রিরিয়াস প্লেনট থ্রিডি সিনেপ্লেক্স এর মাস্ক বিতরণ
করোনা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষে মাগুরা মিস্ট্রিরিয়াস প্লেনট থ্রিডি সিনেপ্লেক্স এর পক্ষ থেকে শহরে রিক্সা, ভ্যান ও অটোরিক্সা চালকসহ সাধারন মানুষের মধ্যে ৩ হাজার মাস্ক বিতরণ করা হয়েছে ।
রবিবার (২০শে জুন) বেলা ১২টায় মাগুরা শহরের সৈয়দ আতর আলী সড়কের নুর জহান প্লাজা শপিং মলের সামনে থেকে বেলা ১২ টায় মাস্ক বিতরণ কর্যক্রম শুরু করে শহরের বিভিন্ন স্থানে চলমান রিক্সা, ভ্যান ও অটোরিক্সা চালকসহ সাধারণ পথচারীদের মধ্যে এ মাস্ক বিতরণ করা হয়েছে। এ সময় করোনা প্রতিরোধে জনসচেতনতা মুলক প্রচার প্রচারনা চালানো হয়।
মাস্ক বিতরণ কার্যক্রমে এ সময় প্রতিষ্ঠানের কর্নধার সৈয়দ নিহারুল হক পপুল, ফারুক হোসেন মোল্লা, সহিদুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ঢাকাস্থ স্বেচ্ছাসেবী সংগঠন “আর্তনাদ” এর সহযোগীতায় মিস্ট্রিরিয়াস প্লেনট সিনেপ্লেক্স এর পক্ষ থেকে মাস্ক বিতরণ কর্মসূচী চলমান থাকবে বলে জানান আয়োজকেরা।
তাছিন জামান/বার্তা বাজার/টি