সিরাজদিখানে ধান রোপণ যন্ত্র বিতরণ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ধান রোপন যন্ত্র (রাইস ট্রান্সপ্লান্টার) বিতরণ করা হয়েছে। রবিবার (২০ জুন) সন্ধ্যা ৬ টায় উপজেলা প্রাঙ্গনে ৫০% ভর্তুর্কির মাধ্যমে এই ধান রোপন যন্ত্র (রাইস ট্রান্সপ্লান্টার) বিতরণ করা হয়।

উপজেলা কৃষি অফিসের সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় উন্নয়ন সহায়তায় একটি অংশ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার উপস্থিত থেকে ইছপুরা ইউনিয়নের চন্দধূল গ্রামের মনির হোসেনের হাতে এ যন্ত্রের চাবি তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহমেদ সাব্বির সাজ্জাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ বোরহান উদ্দিন, লতব্দী ইউপি চেয়ারম্যান এস এম সোহরাব হোসেন, বয়রাগাদী ইউপি চেয়ারম্যান গাজী মো.আলাউদ্দীন, কেয়াইন ইউপি চেয়ারম্যান মো.আশরাফ আলী, রশুনিয়া ইউপি চেয়ারম্যান মো.ইকবাল হোসেন, চিত্রকোট ইউপি চেয়ারম্যান সামসুল হুদা বাবুল, রাজানগর ইউপি চেয়ারম্যান কামাল হোসেন হাদী, উপ-সহকারী উদ্ভিদ সংরণ কর্মকর্তা মো. মোশারফ হোসেন, উপ-সহকারী কর্মকর্তা শাফায়েত হোসেন সহ আরো অনেকে।

মিজানুর রহমান/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর