মারামারির ঘটনাকে ভিন্ন খাতে নেওয়ার অভিযোগ উঠেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫৬ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হোসেনের বিরুদ্ধে। রাজধানীর কামরাঙ্গীরচরে আধিপত্য বিস্তার ক্ষমতার অপব্যবহার ব্যক্তিগত আক্রোশে দলীয় অভ্যন্তরীণ কোন্দলে কারণে কামরাঙ্গীরচর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম এইচ মাসুদ মিন্টুর বিরুদ্ধে একের পর এক মামলা-হামলা অপপ্রচারের অডিও ফাঁস করা হচ্ছে। মূলত, ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম এইচ মাসুদ মিন্টুকে নোংরা রাজনীতির বলি বানাচ্ছেন ওয়ার্ড কমিশনার মোহাম্মদ হোসেন।
গত বুধবার (১৬ জুন) বিয়ে দাওয়াত খেয়ে বাসায় ফেরার পথে কামরাঙ্গীরচর চাঁদ মসজিদ মোড়ে শামিমসহ দশ বার জন মিন্টু ও সবুজকে দাঁড়াতে বলে অন্ধকার স্থানে। এসময় মিন্টু শামীমকে বলেন অন্ধকার স্থানে
কেন দাঁড়াবো একপর্যায়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়ে মারামারির ঘটনা ঘটে। পরে মিন্টুসহ তারা ওই স্থান ত্যাগ করে ছাত্রলীগের কার্যালয় চলে আসে তার কিছুক্ষণ পর কামরাঙ্গীরচর থানা পুলিশ এসে তাদেরকে গ্রেফতার করে থানায় নিয়ে যান। যদিও সময় অভিযোগ অথবা কোনো মামলা হয়নি তাদের অভিযোগ। এ ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে শনিবারে কামরাঙ্গীরচর ব্যবসায়ী মালিক সমিতির উদ্যোগে একটি মানববন্ধন করান কাউন্সিলর মোহাম্মদ হোসেনের।
মানববন্ধন সমাবেশে ছাত্রদল ও যুবদলের অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন তারা কেউ ব্যবসায়ী নন। মানববন্ধনে দেখা যায়,আলী
আকবর, মাঈন উদ্দিন রাসেল,নজরুল ইসলাম,পারভেজ সাবেক ছাত্রনেতা বিপ্লবের আস্থাভাজন।
কামরাঙ্গীরচর ব্যবসায়ী সমিতির সভাপতি মাসুদ এবং সাধারণ সম্পাদক তারাকে দিয়ে
মারামারির ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে চাপ প্রয়োগের দুইটি অডিও রেকর্ড ইতিমধ্যে ফাঁস হয়েছে। অডিও রেকর্ডিং প্রমাণিত হয় মিন্টুকে পরিকল্পিতভাবে কাউন্সিলর মোহাম্মদ হোসেন ঘটনার মোড় অন্যদিকে নিতেই পরিকল্পনা করেছে।
ব্যবসায়ী সমিতির সভাপতি মাসুদ বলেন, আমাদের একজন ব্যবসায়ীকে মেরেছে এজন্য আমরা মানববন্ধন করেছি।
অভিযোগের বিষয়ে কাউন্সিলর মোহাম্মদ হোসেন কাছে জানতে চাইলে তিনি বলেন,মিন্টু চাঁদাবাজি করতে গিয়ে আটক হয়েছেন ব্যবসায়ীরা তার বিচারের দাবিতে মানববন্ধন করেছে। এখানে আমার কোন আমার হাত নেই।
এছাড়াও বিভিন্ন গণমাধ্যমে মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে মারামারির ঘটনাকে নিয়ে যাওয়া হয় । কিশোর গ্যাংয়ের হোতা মিন্টু চাঁদা না পেয়ে শামীম নামের এক ব্যবসায়ীকে তুলে এনে রাস্তায় ফেলে মারধর করার অপরাধে মাসুদকে গ্রেফতার করেছে পুলিশ।