পাকুন্দিয়ায় ঐতিহ্যবাহী ‘ছি’ খেলা অনুষ্ঠিত
আধুনিকতার স্রোত, মোবাইল ফোন, ইন্টারনেট, ভিডিও গেম, যান্ত্রিক সভ্যতা, স্যাটেলাইট কালচারের বিকাশসহ নানা কারণে সংকুচিত হয়ে আসছে গ্রামীণ খেলাধুলার গণ্ডি। বিস্মৃতির অতল গহ্বরে হারিয়ে যেতে বসেছে গ্রামবাংলার লৌকিক খেলাধুলা। গ্রামের মাঠেঘাটে, পথেপ্রান্তরে এসব খেলার ধুম এখন আর চোখে পড়ে না।
প্রায় হারিয়ে যাওয়া গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ‘ছি’ খেলা কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২০জুন) বিকালে উপজেলার নারান্দি ইউনিয়নের গাংকুল পাড়ায় ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল হাসিম এর সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি ছিলেন তরুণ সমাজ সেবক, নারান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী মজিবুর রহমান সোহাগ।
এসময় উপজেলার বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার নারী পুরুষ দর্শক খেলা উপভোগ করেন এবং প্রতি বছর খেলা আয়োজনের দাবি জানান।
হুমায়ুন কবির/এস.আর/বার্তা বাজার