তেঁতুলিয়ায় দ্বিতীয় পর্যায়ে ১৩৫ গৃহহীন পরিবার পেলো নতুন ঘর
মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না। এমন নির্দেশনায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাস্তবায়নের লক্ষে গৃহহীন ও ভূমিহীনদের জন্য থাকার ঘরের ব্যবস্থা করেছেন।
রবিবার (২০ জুন) সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের সকল জেলা ও উপজেলার ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানটি তেঁতুলিয়া ডাক বাংলো পিকনিক কর্ণার বেরং কমপ্লক্সে হল রুমে এ সম্প্রচার করা হয়। পরে অত্র পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার ২য় পর্যায়ে নির্বাচিত ১৩৫ জন উপকারভোগীর মাঝে গৃহের চাবি ও কবুলিয়ত দলিল হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান জনাব কাজী মাহমুদুর রহমান (ডাবলু), উপজেলা নির্বাহী অফিসার জনাব সোহাগ চন্দ্র সাহা, সহকারী কমিশনার (ভূমি) জনাব মো:মাসুদুল হক, তেঁতুলিয়া মডেল থানা অফিসার ইনচার্জ আবু ছায়েম মিয়াসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ, রাজনৈতিক গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।
এস এম আল আমিন/বার্তাবাজার/ই.এইচ.এম