হোসেনপুরে এনআরবিসি ব্যাংকের শাখা উদ্বোধন

কিশোরগঞ্জের হোসেনপুরে ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। ২০ জুন (রবিবার) দুপুরে পৌর এলাকার পশ্চিমপট্টি রোডে ব্যাংকটির এ শাখা উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন, ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল, প্রধান অতিথি ড. মোঃ শৌকত আকবর(প্রজেক্ট ডিরেক্টর রুপপুর পারমানবিক কেন্দ্র),স্পন্সর ও এনআরবিসি ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. নুরুন নবী।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ সোহেল,উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া পারভেজ, হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোনাহর আলী, জেলা পরিষদের সদস্য মাসুদ আলম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহ মাহবুবুল হক, হোসেনপুর থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ মেস্তাাফিজুর রহমান, যুবলীগের সাবেক সভাপতি এম এ হালিম প্রমূখ। অনুষ্টানটি পরিচালনা করেন, টেলিভিশন সংবাদ উপস্থাপক জিহাদ রায়হান মোজাম্মেল।

তারেক নেওয়াজ/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর