ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতাল কাকরাইলে ভয়-ভীতি দেখিয়ে রোগীর মরদেহ আটকে টাকা আদায়ের অভিযোগে রাজধানীতে তিন চিকিৎসকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
চিকিৎসকরা হলেন-ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতাল কাকরাইলের কনসালট্যান্ট ল্যাপারোস্কপিক সার্জন প্রফেসর ডা. আবদুল ওহাব খান, ল্যাবএইড হাসপাতালের গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল ও বিআরবি হাসপাতালের হেপাটোবিলিয়ারি সার্জন প্রফেসর ডা. মোহাম্মদ আলী।
রোববার (২০ জুন) মৃত ডা. তৌফিক এনামের বাবা আক্তারুজ্জামান মিয়া ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরীর আদালতে এ মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে সিআইডিকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
রাজধানীর এভার কেয়ার হাসপাতালের মেডিক্যাল অফিসার ছিলেন মৃত ডা. তৌফিক। বাদীর আইনজীবী হেমায়েত উদ্দিন খান হিরোন বিষয়টি নিশ্চিত করেছেন।
বার্তাবাজার/ই.এইচ.এম