তিতাসে আ.লীগের প্রতিবাদ সভা

কুমিল্লার তিতাস উপজেলার জগতপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলার জগতপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউনিয় আ.লীগের সভাপতি মোজাম্মেল হক টিটুর সভাপতিত্বে উক্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জগতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, ইউনিয়ন আ.লীগের সভাপতি মোঃ মোজাম্মেল হক টিটু,সাধারন সম্পাদক আলহাজ্ব কাজী কাইয়ুম। এসময় বক্তারা বলেন,বিভিন্ন ফেক ও নামে বেনামে ফেইসবুক আইডি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি/সাধারণ সম্পাদকদের বিরুদ্ধে অপপ্রচার করায় তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

বক্তারা বলেন আমরা যখন কমিটি গঠন করি উপজেলাসহ উক্ত ইউনিয়ন আলীগের নেতাকর্মীদের নিয়ে সকলের সমন্বয়ে কমিটি গঠন করেছি। এখানে কোন বিএনপি, জামায়ায়েত বা অন্য কোন দলের লোকদেরকে নিয়ে কমিটি গঠন করা হয়নি।

যারা ফেইসবুকে উস্কানিমূলক পোষ্ট দিয়ে উক্ত ইউনিয়ন আ.লীগের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন তাদেরকে আহবান করবো উপজেলাসহ ইউনিয়ন নেতাদের নিয়ে কোন ভুলত্রুটি থাকলে সমাধান করার জন্য।

এসময় ইউনিয়ন আওয়ামীলীগের সকল ওয়ার্ডের সভাপতি ও সাধরণ সম্পাদক এবং বিভিন্ন শ্রেনী পশোর লোকজন উপস্থিত ছিলেন।

আসলাম/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর