গাংনীতে জাতীয় নারী নিযার্তন প্রতিরোধ ফোরামের সমন্বয় সভা

গাংনীতে জাতীয় নারী নিযার্তন প্রতিরোধ ফোরামের উপজেলা কমিটির দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০ টার সময় গাংনী উপজেলা মহিলা বিষয়ক কর্মকতার্র প্রশিক্ষণ কক্ষে সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রথম পর্বে মউকের প্রোগ্রাম ম্যানেজার ফাইমা খাতুনের সঞ্চালনায় গাংনী উপজেলা জাতীয় নারী নিয়ার্তন প্রতিরোধ ফোরামের সভাপতি নবীরউদ্দীনের সভাপতিত্বে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই সদস্য পরিচিতি সভা ও বিগত সভার রেজুলেশন পাঠ করে শোনান ফাহিমা খাতুন (পিএম)।

২য় পর্যায়ে গাংনী উপজেলা জাতীয় নারী নিয়ার্তন প্রতিরোধ ফোরামের সাংগঠনিক সম্পাদক ও গাংনী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আমিরুল ইসলাম অল্ডাম এর সঞ্চালনায় পর্যালোচনা ও আলোচ্য সূচীর আলোকে সভা অনুষ্ঠিত হয়।

জাতীয় নারী নিযার্তন প্রতিরোধ ফোরামের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,ফোরামের সহ সভাপতি সামসুল আলম বিশ্বাস ও আব্বাস আলী, প্রভাষক শফিকুল ইসলাম,মহিলা কাউন্সিলর ফিরোজা খাতুন, মহিলা মেম্বর রেহেনা খাতুন, ইসমোতারা খাতুন,রওশনারা খাতুন,সাংবাদিক জুলফিকার আলী কানন, তোফায়েল হোসেন, স্থানীয় সালিশ প্রকল্প এর প্রোগ্রাম ম্যানেজার ফাইমা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপজেলা কমিটির সক্রিয় কার্যক্রমে সন্তোষ প্রকাশ করা হয়।শেষে মুক্ত আলোচনা পর্যায়ে ইউনিয়ন /গ্রাম ভিত্তিক পযার্লোচনা ও মানবাধিকার লংঘনের মত ঘটনার পর্যালোচনা করা হয়।কমিটিতে সদস্যদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়।

মাসুদ রানা/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর