মা-বাবা-বোনকে হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে মেহজাবিন

রাজধানীর কদমতলীর মুরাদপুর এলাকায় বাবা-মা ও বোনকে হত্যার ঘটনায় গ্রেফতার মেহজাবিন ইসলাম মুনকে জিজ্ঞাসাবাদের জন্য ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রবিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাসের আদালত এ রিমান্ডের আদেশ দেন।

আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন (জিআর) শাখা এ তথ্য নিশ্চিত করেছে।

আদালত সূত্র জানায়, রবিবার মামলার তদন্ত কর্মকর্তা আসামিকে আদালতে হাজির করে তার ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর