ঢাকার সাভার ও আশুলিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় একজন নারীসহ দুই জন নিহত হয়েছেন।
শনিবার দিবাগত গভীর রাতে (২০ জুন) ঢাকা আরিচা মহাসড়কের সাভার বাজার বাসষ্ট্যান্ড ও আশুলিয়ার নিরিবিলি এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে। এসময় আহত হয়েছেন আরও একজন।
পুলিশ জানায়, ঢাকা আরিচা মহাসড়কের সাভার বাজার বাসষ্ট্যান্ড এলাকায় রাস্তা মেরামত করার জন্য কয়েকদিন আগে রাস্তায় গর্ত করে সড়ক ও জনপথ বিভাগ। কিন্তু মেরামত শেষ না হওয়ায় মহাসড়কে যানজটের পাশাপাশি ওই স্থানে গত কয়েকদিনে পাঁচটি দুর্ঘটনা ঘটে। সর্বশেষ শনিবার দিবাগত গভীর রাতে (২০ জুন) ওই স্থানে একটি ট্রাক গর্তে পড়ে এক চালক নিহত হয়। এসময় আহত হয় চালকের সহকারী।
অপরদিকে, রবিবার (২০ জুন) সকাল সাড়ে ৭টার দিকে রাস্তা পার হওয়ার সময় ঢাকা আরিচা মহাসড়কের আশুলিয়ার নিরিবিলি এলাকায় অজ্ঞাত এক অন্তঃসত্ত্বা নারী গাড়ি চাপায় নিহত হয়েছেন।
এব্যাপারে, সাভার হাইওয়ে থানার ওসি সাজ্জাদ করিম জানান, দূর্ঘটনার খবর পেয়ে সাভার হাইওয়ে থানা পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করেছে।
বার্তাবাজার/মোঃ আল মামুন খান/এফএইচপি