সিংগাইরে ৫’শ গ্রাম গাঁজাসহ আটক এক

মানিকগঞ্জের সিংগাইরে ৫’শ গ্রাম গাঁজাসহ মোঃ দেলোয়ার হোসেন (৪২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। শনিবার (১৯জুন) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের জনৈক আল আমিনের খাবার হোটেলের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ী ফরিদপুর জেলার সদরপুর উপজেলার পিয়াজখালী হাট গ্রামের মৃত মোকসেদ বেপারীর ছেলে।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম মোল্লার দিক নির্দেশনায় এসআই বখতিয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে মাদক কারবারীকে আটক করা হয়।এসময় তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে।

থানার অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম মোল্লা জানান, আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে। সিংগাইরকে মাদকমুক্ত করতে এ অভিযান অব্যাহত থাকবে।

মিলন মাহমুদ/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর