সাতক্ষীরায় চোরায় মালামালসহ ২ চোর আটক

সাতক্ষীরায় চুরি হওয়া মালামালসহ চিহ্নিত দুই চোর কে আটক করেছে সদর থানা পুলিশ।

আটককৃতরা হল, সাতক্ষীরা শহরের চালতেতলা বাটকেখালী এলাকার শেখ নুরুল ইসলামের ছেলে শেখ আসাদুল ইসলাম ও একই এলাকার শামছুর রহমানের এর ছেলে মোঃ মফিজুল ইসলাম।

শনিবার (১৯ জুন) রাতে সাতক্ষীরা শহরের ইটাগাছা সংগ্রাম টাওয়ারের দক্ষিণ পাশে তামিম ডেকোরেটর এর সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে।

এসময় তাদের কাছ থেকে চুরি হওয়া মালামাল সোলার ব্যাটারি, শাড়ি ও থ্রিপিস উদ্ধার করেছে পুলিশ।

এঘটনায় সাতক্ষীরা সদর থানার ওসি মোঃ দেলোয়ার হুসেন জানান, গত ১৬ জুন সাতক্ষীরা শহরের কামালনগর এলাকার মোছাঃ আনিছা খাতুনের বাড়িতে চুরি হলে তার দেওয়া অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে চিহ্নিত দুই চোর কে চুরি হওয়া মালামালসহ আটক করা হয়েছে। আটক দুই জন সাতক্ষীরা শহরের পেশাদার চোর। তাদের বিরুদ্ধে একাধিক চুরি মামলা রয়েছে বলে জানান তিনি।

বার্তাবাজার/মীর খায়রুল আলম/এফএইচপি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর