“টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন” বিষয়ক দিনব্যাপী কর্মশালা

তারিকুল ইসলাম,জেলা প্রতিনিধি: শেরপুর জেলায় স্থানীয় পর্যায়ে “টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন” বিষয়ক দিনব্যাপী এক কর্মশালা ২৫ জুন মঙ্গলবার সকাল ১০টায় সার্কিট হাউজ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। শেরপুর জেলা প্রশাসনের আয়োজনে ও গভর্নেন্স ইনোভেশন ইউনিট, প্রধানমন্ত্রী কার্যালয়ের সহযোগিতায় জেলা প্রশাসক আনার কলি মাহবুব’র সভাপতিত্বে অনুষ্ঠিত এসডিজি বিষয়ক কর্মশালার উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মাহ্মুদ হাসান।

স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট এসডিজি বাস্তবায়নের উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান। নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মেজবাউল আলম ভূঁইয়া’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আনার কলি মাহবুব। এসডিজি বিষয়ক ও বাস্তবায়নে উপর বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, বিশিষ্ট লেখক ও কলামিস্ট বিভাগীয় কমিশনার মাহমুদ হাসানের ছেলে মাশায়েদ হাসান সীমান্ত।

বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে স্থানীয় সরকার উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, জেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা সাইয়েদ এজেড মোরশেদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু।
এসময় এসডিজি বিষয়ক বাস্তবায়নে নানা দিক তুলে ধরা হয়। এসবের মধ্যে রয়েছে, ২০১৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত মেয়াদে বৈশ্বিক এ উন্নয়ন এজেন্ডা বাস্তবায়নের পরিকল্পনা প্রণয়নে বাংলাদেশ ইতোমধ্যে যথেষ্ট অগ্রগতি সাধন করেছে। এসডিজির ১৭টি অভীষ্টের আওতায় ১৬৯টি লক্ষ্যমাত্রার প্রতিটির জন্য ইতোমধ্যে lead/co-lead I associate মন্ত্রণালয়/ বিভাগ চিহ্নিত করা হয়েছে। এসডিজি বাস্তবায়ন, মূল্যায়ন ও পরিবীক্ষণের লক্ষ্যে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত প্রাপ্তিকল্পে ইতোমধ্যেই ‘SDGs Needs Assessment and Financing Strategy’ প্রণীত হয়েছে। অধিকন্তু, সকল মন্ত্রণালয়/বিভাগ কর্তৃক এসডিজি বাস্তবায়নের লক্ষ্যে কর্মপরিকল্পনা ( Action Plan ) প্রণয়ন করা হয়েছে। যেহেতু এসডিজি মূলত একটি বৈশ্বিক উন্নয়ন এজেন্ডা এবং এর বাস্তবায়ন একটি দীর্ঘমেয়াদী বিষয়, কাজেই যথাযথভাবে এটি অর্জনের জন্য স্থানীয়করণ ( localization ) ও অগ্রাধিকার নির্ণয়ের কোন বিকল্প নেই।

দিনব্যাপী কর্মশালায় অন্যান্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জন কেনেডি জাম্বিল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবিএম এহছানুল মামুন, নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক তোফায়ের আহম্মদ,সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফিরোজ আলম মামুন, নকলা উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী রুবেল মাহমুদ, শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধর, জেলা তথ্য অফিসার তাহলিমা জান্নাত, বিআরটিএ সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ফখরুল মজিদ খোকন, বিএমএ সভাপতি ডাঃ এমএ বারেক তোতা, শেরপুর প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি জিএম আজফার বাবুল, সাংগঠনিক সম্পাদক মানিক দত্ত, সহ-সাংগঠনিক সম্পাদক জিএইচ হান্নান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ বায়েযীদ হাসান, শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সিনিয়র সহ-সভাপতি প্রকাশ দত্তসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থীসহ শতাধিক অংশ গ্রহণ করেন। কর্মশালা শেষে স্থানীয় পর্যায়ে “টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন” বিষয়ে ১০টি গ্রুপের নেতৃবৃন্দগণ সুপারিশমালা উপস্থাপন করেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর