সম্প্রতি সিলেটের ব্যবসায়ী মাহমুদ পারভেজ অপুর সাথে ছাড়াছাড়ি হয় অভিনেত্রী মাহিয়া মাহির। তবে এরই মধ্যে তিনি জড়িয়েছেন নতুন সম্পর্কে। এবার পাত্রের নাম রাকিব সরকার।
গাজীপুরের রাজনীতিতে বেশ প্রভাশালী একটি পরিবারের সদস্য রাকিব। তার বড় ভাই গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক। রাকিবের আরেক পরিচয় তিনি একজন ব্যবসায়ী। আছে রিসোর্টসহ আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠান।
এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কেউই বিয়ের বিষয়টি স্বীকার করেনি। তবে রাকিব সরকারের একজন ঘনিষ্ঠ ব্যক্তি বিয়ের বিষয়ে বলেছেন, তাদের বিয়ের বিষয়টি গাজীপুরে এখন ওপেন সিক্রেট। একইভাবে রাকিব সরকারের পরিবারের একজন সদস্য বিষয়টি নিয়ে বিব্রতকর বলে মন্তব্য করেছেন। আনুষ্ঠানিকভাবে বিয়ের বিষয়টি পরিবারের জানা নেই বললেও পরিবারের ওই সদস্য এমন একটি খবরের কথা স্বীকার করেছেন।
তবে তারা স্বীকার করুক আর না করুক গণমাধ্যমের কাছে মাহি ও রাকিবের অনেক ছবি রয়েছে। যা দেখে মনে হচ্ছে তারা পূর্ব পরিচিত। কিন্তু বাস্তবে গাজীপুরের কেউই তাদের এই পূর্ব পরিচয়ের বিষয়টি মানতে নারাজ।
প্রসঙ্গত, রাকিব সরকারের গাড়ি, রিসোর্টের ব্যবসা ছাড়াও একাধিক ব্যবসা রয়েছে। তার রয়েছে দুই সন্তানও।
বার্তা বাজার/ এসজে