সিরাজগঞ্জে ২০ লক্ষ টাকার হেরোইনসহ র্শীষ মাদক কারবারী আটক

সিরাজগঞ্জের সলঙ্গায় হাটিকুমরুল ইউনিয়নের রাধানগর গ্রামস্থ সিরাজগঞ্জ-বগুড়া মহাসড়কের পাশে পাকা রাস্তার উপর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ লক্ষ টাকার হেরোইনসহ ১ র্শীষ মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‍্যাব-১২ সদর কোম্পানীর একটি আভিযানিক দল। গ্রেফতারকৃত মোঃ মিজানুর রহমান (৪২) নওগাঁর পোরশা থানার মোঃ মকবুল হোসেনের ছেলে।

শনিবার (১৯ জুন) বিকেল ৩ টায় গোপন সাংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর এ্যাডজুটেন্ট ও অপ্স অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান ও তার সঙ্গীয় র‌্যাব-১২ এর সদর কোম্পানীর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে ২০ লক্ষ টাকার হেরোইন, ক্রয়-বিক্রয় এর কাজে ব্যবহৃত মোবাইলসহ তাকে গ্রেফতার করে।

র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ৮(গ) ধারায় মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ তাকে সিরাজগঞ্জের সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

বার্তাবাজার/এফএইচপি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর