আনোয়ারায় ভূমিহীন ২৫ পরিবারকে দলিল ও গৃহ হস্তান্তর

চট্টগ্রামের আনোয়ারায় মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমি-গৃহহীন পরিবারের মধ্যে জমিসহ ২৫ বাড়ি বিতরণ করা করা হয়েছে।

রবিবার (২০ জুন) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে গৃহহীনদের মধ্যে বাড়ি বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

পরে উপজেলা কৃষি অফিস হলরুমে আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ ২৫ জন গৃহহীনদের মাঝে ঘর বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামিরুল ইসলাম, কৃষি কর্মকর্তা হাসানুরজ্জামান, আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম দিদারুল ইসলাম, বরুমচড়া ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন, চাতরী ইউপি চেয়ারম্যান ইয়াছিন হিরো, বারশত ইউপি চেয়ারম্যান এম.এ কাইয়ূম শাহ্।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ জানান, উপজেলার ভূমি ও গৃহহীনদের জন্য ৬০০ ঘরের বরাদ্ধ পাওয়া গেছে। এরমধ্যে উপজেলার বরুমচড়া ইউনিয়নে ২৫টি ঘর বিতরণ করা হয়েছে।

এ প্রকল্পের আওতায় ১ লাখ ৭১ হাজার টাকা ব্যয়ে ৪৩৫ বর্গফুটের প্রতিটি ঘরে দুইটি বেড রুম, রান্নাঘর, টয়লেট ও একটি বারান্দা নিয়ে ঘর ও আশপাশের জমি মিলিয়ে দুই শতক জমি দেওয়া হয়। প্রতিটি পরিবারকে ঘরের দলিল ও সনদ হস্তান্তর করা হয়েছে।

বার্তাবাজার/সুমন শাহ /এফএইচপি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর