সাতক্ষীরায় ১০০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে গৃহ দলিল ও ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে।
রবিবার সকালে সারাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনর্ফারেন্সের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন।
সাতক্ষীরায় জেলা প্রশাসনের আয়োজনে সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের সভাপতিত্বে এ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান হাবিব, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তানজিল্লুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এম.এম মাহমুদুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ জোহরা, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামীমা পারভীন রত্মা, এনডিসি আজহার আলী, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মুশফিকুর রহমান মিল্টন, সাবেক সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, ফিংড়ী ইউপি চেয়ারম্যান মো. শামছুর রহমান, ভোমরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গাজী আব্দুল গফুর প্রমুখ।
অনুষ্ঠানে সাতক্ষীরা সদর উপজেলায় ১০০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে একক গৃহ দলিল ও ঘরের চাবি হস্তান্তর করা হয়।
মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কার্যালয় আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় দ্বিতীয় পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে সাতক্ষীরা জেলায় ৬৬৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে একক গৃহ দলিল ও ঘরের চাবি হস্তান্তর করা হচ্ছে।
একযোগে সাতক্ষীরা জেলাসহ সারাদেশে মুজিববর্ষ উপলক্ষে দ্বিতীয় পর্যায়ে দেশের মোট ৫৩ হাজার ৩৪০টি ভূমিহীন পরিবার জমিসহ ঘর পাচ্ছেন।
বিশ্বে এই দ্বিতীয় বারের মতো ভূমিহীন ও গৃহহীন পরিবাগুলোর মধ্যে একই সঙ্গে এই বিপুল সংখ্যক গৃহ হস্তান্তর করা হয়েছে।
বার্তাবাজার/মীর খায়রুল আলম /এফএইচপি