করোনা: খুলনায় একদিনে রেকর্ড ২৮ জনের মৃত্যু

প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে খুলনা বিভাগে একদিনে মারা গেছেন ২৮ জন। শনিবার (১৯ জুন) সকাল থেকে রোববার (২০ জুন) সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় তাদের মৃত্যু হয়। এর আগের ২৪ ঘন্টায় মারা যান আরও ২২ জন।

রোববার (২০ জুন) দুপুরে খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা এই তথ্য জানান।

এর আগে শুক্রবার মারা যান ৮ জন। শনিবার সকাল পর্যন্ত বিভাগে মোট শনাক্তের সংখ্যা ৪৪ হাজার ২৬৯ জন। আর মৃতের সংখ্য্যা ৭৯৭। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফেরত যাওয়া রোগীর সংখ্যা ৩৪ হাজার ১২৬ জন।

তার দফতর থেকে পাওয়া করোনার তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, বিগত ২৪ ঘন্টায় খুলনা জেলায় আক্রান্ত শনাক্ত হয়েছেন আরও ১৪৯ জন। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৫৯৮ জন। মারা গেছেন ২০৬ জন এবং সুস্থ হয়েছেন ৯ হাজার ৯৩৪ জন।

বিভাগের বাগেরহাট জেলায় নতুন করে আরও ৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মোট ২ হাজার ৪৮২ আক্রান্তের পাশাপাশি মারা গেছেন ৬৩ জন। পাশপাশি সুস্থ হয়েছেন ১ হাজার ৭২২ জন।

সাতক্ষীরায় একদিনে ৫৬ জন আক্রান্ত শনাক্ত হয়েছে। মোট আক্রান্ত ২ হাজার ৮৫২ এবং মৃত ৬০। পাশপাশি করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৯২৮ জন।

যশোরে একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ১৬৩ জন। মোট ৯ হাজার ৪০৭ জন আক্রান্তের পাশাপাশি মারা গেছেন ১০৪ জন। সুস্থের সংখ্যা ৬ হাজার ৭৪১ জন।

নড়াইলে একদিনে ১৮ জন আক্রান্ত হয়েছেন, মাগুরায় ১০, ঝিনাইদহে ২৪, কুষ্টিয়ায় ১১২, চুয়াডাঙ্গায় ৭৬ ও মেহেরপুরে আক্রান্ত হয়েছেন ১৪ জন।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর