চট্টগ্রামে মহিউদ্দিন চৌধুরীর কবর জিয়ারত করলেন হুইপ স্বপন

চট্টগ্রামের গণমানুষের নেতা মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি, সাবেক মেয়র প্রয়াত চট্টলবীর এবিএম মহিউদ্দিন চৌধুরীর কবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক, জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি।

রোববার (২০ জুন) সকাল ৮টায় নগরীর চশমা হিল মাজারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

শ্রদ্ধাঞ্জলি নিবেদনকালে এসময় উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি, আওয়ামী লীগের উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, সাবেক চসিক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এটিএম পেয়ারুল ইসলাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাদা মহিউদ্দিন, নগর আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য শফিকুল ইসলাম ফারুক, চন্দন ধর, মশিউর রহমান, নগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকা, ফরিদ মাহমুদ, মাহবুবুর হক সুমন, নগর আওয়ামী সদস্য মোহাম্মদ জাবেদ সহ প্রমুখ।

বার্তাবাজার/মুহাম্মাদ হুমায়ুন চৌধুরী/এফএইচপি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর