আখাউড়ায় ২য় পর্যায়ে প্রধানমন্ত্রীর উপহার ঘর পেলেন ৫০ গৃহহীন পরিবার
মুজিববর্ষ উপলক্ষে ২য় পর্যায়ে ভূমিহীন -গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম উদ্বোধন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৫০ টি অসহায় গৃহহীন পরিবারের মাঝে গৃহ হস্তান্তর করা হয়েছে।
আজ ২০ জুন রবিবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলমের সভাপতিত্বে গৃহ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোহাম্মদ হায়াত উদ-দৌলা খান।
এসময় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে মাধ্যমে সারাদেশে এক যুগে ৫৩ হাজার ৩৪০টি গৃহ প্রদান কাজের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিন।
উদ্বোধন পর পরই ৫০ টি গৃহহীন পরিবারের মাঝে উপস্থিত অতিথিরা তাদের হাতে গৃহ হস্তান্তর করেন।
গৃহ প্রদান কার্যক্রম অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশ্রাফ আহমেদ রাসেল, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম ভূইয়া, পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ সাইফুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগ আহবায়ক জয়নাল আবেদীন, মুক্তিযুদ্ধার সাবেক কমান্ডার জামসেদ শাহ, আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ শাপলসহ আরো অনেকেই।
পরে তাদের হাতে ৫টি করে ফলজ ও পরিবেশ বান্ধব গাছ তুলে দেওয়া হয়।
বার্তাবাজার/হাসান মাহমুদ পারভেজ/এফএইচপি