শ্রীপুরে ৪০ ভূমি ও গৃহহীন পেল প্রধানমন্ত্রীর উপহার
দ্বিতীয় পর্যায়ে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় মাগুরার শ্রীপুর উপজেলার ৪০ জন উপকারভোগীর মাঝে আজ রবিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার দুই শতক জমি ও বাড়ির চাবি হস্তান্তর করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মিয়া মাহমুদুল গনি শাহিন, উপজেলা নির্বাহী অফিসার লিউজা উল জান্নাহ, সহকারী কমিশনার (ভূমি) হাসিনা মমতাজ, থানার অফিসার ইনচার্জ শুকদেব রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক ও নাকোল ইউপি চেয়ারম্যান হুমাউনুর রশিদ মুহিত।
এছাড়াও উপস্থিত ছিলেন সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মশিয়ার রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিনসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সাংবাদিক, সরকারি কর্মকর্তা ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বার্তাবাজার/তাছিন জামান/এফএইচপি