আজ থেকে ঢাকা-গাজীপুর রুটে তিন জোড়া বিশেষ ট্রেন

ঢাকা-গাজীপুর মহাসড়কে যানজটের কারণে অফিসগামী লোকজন বিকল্প উপায় খোঁজেও যখন কূলকিনারা পাচ্ছেন না তখন ঢাকা-গাজীপুর রুটে চালু করা হয়েছে বিশেষ ট্রেন সার্ভিস। এর মাধ্যমে নির্বিঘ্নে যাত্রীরা অতি অল্পসময়ের ভেতরে গন্তব্যে পৌঁছাতে পারবেন। শিডিউল বিপর্যয় এড়িয়ে মাত্র এক ঘণ্টাতেই ঢাকা-গাজীপুর আসা-যাওয়া করতে পারবেন যাত্রীরা।

আজ রোববার (২০ জুন) থেকে ঢাকা-গাজীপুর রুটে চালু করা হয়েছে তিন শিফটের বিশেষ ট্রেন সার্ভিস। ঢাকা-গাজীপুর মহাসড়কে চলাচল করা মানুষের দীর্ঘদিনের দাবি ছিল যানজট এড়িয়ে সময় বাঁচানোর। দ্রুত গন্তব্যে পৌঁছাতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার থেকে ঢাকা-জয়দেবপুর রুটে চালু হয়েছে বিশেষ ট্রেন। সকাল-বিকেল তুরাগ এক্সপ্রেস ট্রেন, টাঙ্গাইল ও কালিয়াকৈর কমিউটারের তিন জোড়া ট্রেন যাতায়াত করবে।

এর মধ্যে তুরাগ এক্সপ্রেস ভোর ৫টায় কমলাপুর থেকে ছেড়ে জয়দেবপুর পৌঁছেছে সকাল ৬টায়। সেটিই আবার জয়দেবপুর থেকে নারায়ণগঞ্জের উদ্দেশে ছেড়ে এসেছে সকাল সোয়া ৭টায়৷

দ্বিতীয়টি টাঙ্গাইল কমিউটার বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে সকাল ৬টা ৪০ মিনিটে ছেড়ে জয়দেবপুর পৌঁছেবে সকাল ৮টা ২০ মিনিটে। যেটি ঢাকার উদ্দেশে রওনা হবে ৮টা ৩০ মিনিটে।

এরপর কালিয়াকৈর কমিউটার ট্রেন কমলাপুর থেকে ছাড়বে দুপুর পৌনে দুইটায়। সেটি আবার জয়দেবপুর থেকে ঢাকার উদ্দেশে ছাড়বে বিকেল সাড়ে ৫টায়।

তবে কতটুকু স্বাস্থ্যবিধি মেনে ট্রেন চলাচল করতে পারবে এমন প্রশ্নে রেল কর্তৃপক্ষে বলছে, যাত্রীরা সচেতন হলে সেটি সম্ভব হবে।

বার্তাবাজার/এফএইচপি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর