বিশ্বে করোনায় দৈনিক মৃত্যু কমেছে, আক্রান্ত সাড়ে ৩ লাখ

বিশ্বে মহামারি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে সাড়ে ৭ হাজারের বেশি মানুষ। সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে ব্রাজিলে। একই সময়ে আক্রান্ত মানুষের সংখ্যা ছাড়িয়েছে ৩ লাখ ৪৮ হাজার। এতে মোট আক্রান্ত ১৭ কোটি ৮৯ লাখ ছাড়িয়েছে। অন্যদিকে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩৮ লাখ ৭৪ হাজার।

রোববার (২০ জুন) সকালে করোনায় আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৭ হাজার ৭০১ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যু কমেছে ৮০০ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৩৮ লাখ ৭৪ হাজার ৮২৫ জনে।

এছাড়া, একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৪৮ হাজার ৯৮৭ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে প্রায় ৫০ হাজার। এতে মহামারির শুরু থেকে ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ কোটি ৮৯ লাখ ৩৮ হাজার ১২৭ জনে।

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৪৪ লাখ ১ হাজার ৭১২ জন করোনায় আক্রান্ত এবং ৬ লাখ ১৭ হাজার ৮৩ জন মারা গেছেন। লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ২ হাজার ২৪৭ জন। দেশটিতে মোট শনাক্ত রোগী এক কোটি ৭৮ লাখ ৮৩ হাজার ৭৫০ জন এবং মৃত্যু হয়েছে ৫ লাখ ৮৬৮ জনের।

অন্যদিকে করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। দেশটিতে মোট আক্রান্ত দুই কোটি ৯৮ লাখ ৮১ হাজার ৩৫২ জন এবং মারা গেছেন ৩ লাখ ৮৬ হাজার ৭৪০ জন।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর