কারাগারে বন্দিরা টিভি দেখার সুযোগ পাবে

বৈশ্বিক মহামারির করোনায় কারাগারের বন্দিদের সঙ্গে সাক্ষাৎ বন্ধ রাখা হয়েছে। শুধু মাত্র মোবাইল কথা বলতে পারবে। করোনার সংক্রামণের শুরু থেকে এ অবস্থা চলছে।

এর ফলে মানসিক পীড়নের মধ্যে দিনকাল কাটতেছে। এর জন্য কারা কর্তৃপক্ষ সরকারের অনুমতিক্রমে কেন্দ্রীয় ও জেলার সব গুলো কারাগারে বন্দীদের বিনোদনের জন্য টেলিভিশন দেখার জন্য সুযোগ পাবে।

কারা অধিদপ্তরের এক পরিপত্রে বলা হয়, কারাগারে আটক বন্দীদের একঘেয়েমি নিরসনে বিনোদন নিশ্চিত করা দরকার। এজন্য বন্দীদের বিনোদন নিশ্চিত করার জন্য স্থানীয় ব্যবস্থাপনায় ক্যান্টিন ফান্ড থেকে টেলিভিশন কেনার অনুমতি দেওয়া হচ্ছে।

সূত্র বলছে, টেলিভিশন কেনার পর সব কারাগারে ওয়ার্ডে ওয়ার্ডে তা রাখা হবে। কারাগারে থেকেই বন্দীরা টেলিভিশন দেখার সুযোগ পাবেন। অবশ্য কারাগারে বন্দীরা কারাগারের ভেতর খেলাধুলার সুযোগ পেয়ে থাকেন।

বার্তা বাজার/তুহিন

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর