নেপালে গত কয়েকদিনে টানা ভারী বর্ষণে বন্যা ও ভুমিধসে অন্তত্য ১৬ জন মারো গেছে। এবং ২২ জন নিখোঁজ রয়েছে বলে জানা যায়। এছাড়াও আহত হয়েছে আরও ১১ জনের মতো। গত এক সপ্তাহ পর্যন্ত এ প্রাণহানি হয়েছে।
নেপালের স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে তথ্য অনুসারে, প্রায় অর্ধ ডজন শহরে ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শনিাবর সকাল পর্যন্ত দেশেটিতে ভূমিধসে সিন্ধুপালচক, মানং, লামজং, ন্ধুপালচক, মানাং, লামজং, মায়াগদি, মুস্তং, পালপা, কালিকোট, জুমলা, দাইলেখ, বাজুরা ও বাজহং জেলায় প্রাণহানি এবং সবচেয়ে বেশি অবকাঠোমো ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।
নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জনকরাজ দহল জানান, ভারী বৃষ্টিপাতের কারণে ক্ষতিগ্রস্থ এলাকা গুলোতে অবকাঠামো এবং সম্পত্তির যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তার পুরো তথ্য আমাদের হাতে এখনও আসেনি। তবে সরকারের পক্ষথেকে আমরা উদ্ধার ও ত্রাণ তৎপরাতা চালাচ্ছি।
বার্তা বাজার/তুহিন