রোববার থেকে স্বাভাবিক হবে নিম্ন আদালতের বিচারকাজ

রোববার (২০ জুন) থেকে নিম্ন আদালতে স্বাভাবিক বিচার কার্যক্রম চলবে বলে জানা গেছে। এ দিন থেকে শারীরিক উপস্থিতিতে চলবে আদালতের বিচার কাজ। তবে যেসকল জেলায় করোনার প্রার্দুভাবের কারণে স্থানীয় প্রশাসন কতৃক বিধিনিষেধ চলছে সেসব জেলায় ভার্চুয়ালি জামিন ও জরুরি বিষয়ে শুনানি করা যাবে।

শনিবার (১৯ জুন) রাতে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের অনুমোদনক্রমে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক আদালতের বিচারকাজ পরিচালোনা করা হবে। করোনা ভাইরাসের উর্ধ্বগতির ফলে দ্বিতীয় দফায় লকডাউন শুরুর পর থেকে দুই মাসেরও বেশি সময় ধরে বন্ধ ছিলো নিম্ন আদালতের স্বাভাবিক কার্যক্রম।

এ ব্যাপারে সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান জানান, রোববার থেকে সুপ্রিম কোর্টের দুই বিভাগে (আপিল ও হাইকোর্ট) ভার্চুয়ালি এবং অধস্তন আদালতে শারীরিক উপস্থিতিতে বিচারকাজ শুরু হচ্ছে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর