৪০ শিয়া কিশোরকে মৃত্যুদণ্ড দিতে যাচ্ছে সৌদি আরব

শিয়া মুসলিম ধর্মালম্বী ৪০ কিশোরকে সরকার বিরোধী সমাবেশে অংশ নেওয়ায় মৃত্যুদণ্ড দিতে যাচ্ছে সৌদি আরব সরকার। দেশটির পূর্বাঞ্চলীয় কাতিফ এলাকায় ঘটতে যাওয়া এই ঘটনায় ইতোমধ্যে সৌদি আরবকে সতর্ক করেছে মানবাধিকার কর্মীরা।

এর আগে ২০২০ সালে সৌদি আরব দাবি করেছিল, লঘু পাপে মৃত্যুদণ্ড দেওয়ার রীতি তারা বন্ধ করবে। কিন্তু এবার মানবাধিকার কর্মীরা জানান, দেশটির সরকার ৪০ এর অধিক কিশোরকে মৃত্যুদণ্ড দিতে সব রকমের প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছে। সৌদি আরবের অভিযোগ, গণতন্ত্রপন্থী মিছিলে তারা অংশ নিয়েছিল।

সালের ১৫ জুন শিয়া মুসলিম তরুণ মুস্তাফা বিন হাশিম বিন ঈসা আল দারভিশকে মৃত্যদন্ড দিয়েছিল সরকার। ২০০৫ সালে আটকের সময় তাদের বয়স ছিল ১৭ বছর। এই ঘটনায় কাতিফ এলাকায় সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগ উঠে ৪০ কিশোরের বিরুদ্ধে ।

এ তরুণকে কারাগারে আতোকে রেখে নির্যাতন করা হয়েছিল বলেও অভিযোগ পাওয়া যায়। সূত্র: পার্সটুডে ও সৌদিলিকস.অর্গ।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর