সম্প্রতি করোনা ভাইরাসের কারণে সীমিত পরিসরে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার একমাত্র অনলাইন নিউজ পোর্টাল ‘পাকুন্দিয়া প্রতিদিন’র ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। শনিবার (১৯ জুন) বিকেলে পত্রিকাটির নিজস্ব কার্যালয়ে কেক কেটে দিবসটি উদযাপন করা হয়।
পাকুন্দিয়া প্রতিদিন’র সম্পাদক ও প্রকাশক আবুল খায়ের আল হাসনাতের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) একে এম লুৎফুর রহমান আজাদ।
এ সময় পাকুন্দিয়া বাজার বণিক সমিতির সভাপতি ওমর ফারুক মজলিস, পাকুন্দিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি আ: হান্নান, সাধারন সম্পাদক হুমায়ূন কবির, পাকুন্দিয়া রিপোর্টাস ক্লাবের সভাপতি মঞ্জুরুল হক, সাধারন সম্পাদক আফসার আশরাফী, হাজী জাফর আলী কলেজের প্রভাষক আতাউর রহমান সোহাগ, পাকুন্দিয়া প্রতিদিনের ব্যাবস্থাপনা সম্পাদক সুলতান আফজাল আইয়ূবী,সংবাদকর্মী বিউটি বেগম,ফরহাদ হোসেন, শোয়েব রাসেল, সৈয়দুর রহমান সৈয়দ, আবু হানিফা, জাহিদ হাসান মুক্তার, আবুল হোসেন,নাজমুল হুদা, স্বপন হোসেন, মোকারিম,মহিম ইসলাম, আশরাফুল হাসান মোরাদসহ বিভিন্ন প্রিন্ট, অনলাইন পোর্টালের উপজেলা প্রতিনিধি ও বিভিন্ন ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় পাকুন্দিয়া প্রতিদিন’র সম্পাদক ও প্রকাশক আবুল খায়ের আল হাসনাত বলেন, হৃদয়ে পাকুন্দিয়ার সুর কে ধারণ করে বস্তুনিষ্ঠ ও নির্ভূল সংবাদ প্রকাশে ‘পাকুন্দিয়া প্রতিদিন’ সাফল্যের সঙ্গে ৭ বছরে বর্ষে পদার্পণ করেছে। এ যাত্রায় দর্শক ও পাঠকদের অনুপ্রেরণায় আমাদের এ প্রাপ্তি। তাই সকল পাঠক ও দর্শকদের প্রতি ‘পাকুন্দিয়া প্রতিদিন পরিবার’কৃতজ্ঞ।
উল্লেখ্য, ২০১৪ সালের ১৯ জুন হৃদয়ে পাকুন্দিয়ার সুর স্লোগানে শুরু হয় ‘পাকুন্দিয়া প্রতিদিন’র পথচলা।
বার্তা বাজার/শাহরিয়া হৃদয়