ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় নতুন ১১ জন জন সহ জেলায় নতুন ৩৩ জনের শরীরে করোনা ভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত জেলায় এন্টিজেন ও পিসিআর ল্যাবের রিপোর্টে সর্বশেষ ৪০৪৩ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
জেলায় ৩৬৯১ জন করোনা ভাইরাস থেকে আরোগ্য লাভ করেছে। সর্বশেষ জেলায় ৫৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে।
শনিবার (১৯ জুন) রাতে দিকে জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ একরাম উল্লাহ নিশ্চিত করেন।
ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টারের পিসিআর, ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের পিসিআর ল্যাবের ও ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের র্যাপিড এন্টিজেন ল্যাবের ৩৬৬ টি রিপোর্টে নতুন আরও ৩৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে।
যার মধ্যে সদর উপজেলায় ১১ জন, সরাইল উপজেলায় ০১ জন, আখাউড়া উপজেলায় ০৮ জন, আশুগঞ্জ উপজেলায় ০২ জন, নবীনগর উপজেলায় ০৪ জন, নাসিরনগর ০১ জন ও বাঞ্ছারামপুর উপজেলায় ০৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে।
সর্বশেষ জেলায় ৪০৪৩ জন করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে। যার মধ্যে সদর উপজেলায় ১৭৮৬ জন, আখাউড়া উপজেলায় ২৯৬ জন, বিজয়নগর উপজেলায় ১২৫ জন, নাসিরনগর উপজেলায় ১৩৫ জন, বাঞ্ছারামপুর উপজেলায় ২৩৩ জন, নবীনগর উপজেলায় ৫১৯ জন, সরাইল উপজেলায় ২০৪ জন, আশুগঞ্জ উপজেলায় ৩৬৭ জন ও কসবা উপজেলায় ৩৭৮ জন।
এখন পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় কোভিড ভ্যাকসিনের জন্য রেজিষ্ট্রেশন হয়েছে ৮৩৫৬৬ জন। কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৬৮৪২৯ জন ও দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪৮৪৫১ জন।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ায় ৪০৪৩ জন আক্রান্তের মধ্যে ৩৬৯১ জন সুস্থ হয়েছেন। কিন্তু এখনো করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২৬০ জন রোগী আইসোলেশনে আছে ও সেলফ আইসোলেশনে ২৫০ জন আছে। প্রাতিষ্ঠানিক আইসোলেশনে চিকিৎসা পাচ্ছে ১০ জন রোগী।
রাসেল আহমেদ/বার্তা বাজার/টি