সুস্থ ও অহিংস সমাজ গঠনে প্রয়োজন পাঠাগার আন্দোলন

‘মুজিবকে জানুন, আদর্শ ধারণ করুন, নিজেকে গড়ুন’ এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় পাঠ চক্রের শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার বিকালে উপজেলার পানাইল গ্রামে জ্ঞানতীর্থ মহিউদ্দিন আহমদ স্মৃতি বিজ্ঞান পাঠাগার ও বিনোদন কেন্দ্রের আয়োজনে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে পাঠাগারটির সভাপতি ও পুলিশের সাবেক কর্মকর্তা (এআইজি) মালিক খসরু পিপিএম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা কৃষকলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য শেখ শহীদুল ইসলাম।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব জাহিদ হোসেন, গোপালপুর বাজার বণিক সমিতির সভাপতি খান আমিরুল ইসলাম, টগরবন্দ ইউপি সদস্য আরিফুল ইসলাম, বুড়াইচ ইউপি সদস্য মাহাবুব শেখ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশে সুস্থ ও অহিংস সমাজ গঠনের জন্য একটি সম্মিলিত আন্দোলনের প্রয়োজন। সেটি হলো পাঠাগার আন্দোলন। পাঠাগার আন্দোলনকে যদি সামাজিক আন্দোলনে পরিণত করা যায় তাহলে যুব সমাজ আগ্রহ প্রকাশ করবে বই পড়তে। শুধু পাঠক সৃষ্টিই নয়, বিপথগামী তরুণ সমাজকে মাদক, ধর্ষণ, আত্মহত্যা ও সকল অপকর্ম থেকে ফিরিয়ে আনার জন্য সমাজে পাঠাগারের বিকল্প নাই। তাই প্রয়োজন বই পাঠ প্রতিযোগিতার মত ভাল ভাল উদ্যোগ নেওয়া।

মিয়া রাকিবুল/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর