বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের পক্ষ থেকে সৈয়দা ফারহানা কাউনাইনকে ‘ভালোবাসা অহর্নিশ’
নরসিংদী জেলার বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের পক্ষ থেকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপ-সচিব হিসেবে পদায়িত হওয়ায় ভালোবাসা অহর্নিশ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শনিবার (১৯ জুন) ড্রিম ফর ডিজএবেলেটি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি হেদায়েতুল আজীজ মুন্নার সঞ্চালনায় নরসিংদী শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুশফিকুর রহমান, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মাখন দাস, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এড. লোকমান হোসেন, আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সোপানুল ইসলাম (সোপান)। স্বাগত বক্তব্য রাখেন নরসিংদী কেকেএম উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. আল-আমিন।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন নরসিংদী সুইড বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন সরকার। অনুষ্ঠানে নরসিংদী জেলার বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন
একে এম রেজাউল করিম/বার্তা বাজার/টি