প্রত্যাশিত পদ না পেয়ে মহাসড়ক অবরোধ করেছে আওয়ামী লীগ নেতারা

নব্য ঘোষিত লালমনিরহাট জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ জেলা কমিটিতে আশানুরূপ পদ না পাওয়ায়, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল হক ও যুগ্ন সম্পাদক গোলাম মোস্তফা স্বপন সমর্থকরা লালমনিরহাট-রংপুর মহাসড়ক অবরোধ করেছে।

শনিবার (১৯ জুন) সন্ধায় সদর উপজেলার তিস্তা বাস স্টান্ডে আওয়ামীলীগের একাংশ টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এতে মহাসড়কে অবরোধের দুই পাশে ঢাকাসহ সারাদেশে বিভিন্ন প্রান্তের উদ্দেশ্য রওনা হওয়া যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক দীর্ঘসময় ধরে অপেক্ষমান থাকে।

বিক্ষোভকারীরা মহাসড়কেই বিক্ষোভ সমাবেশের মাধ্যমে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়ে অবরোধ তুলে নেন। তারা বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে জেলা আওয়ামী লীগের কমিটি সংশোধন না করলে সমগ্র লালমনিরহাট জেলা অবরোধ করা হবে।

এ সময় সংক্ষিপ্ত এক পথসভায় জেলা কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা স্বপনের সহধর্মিণী আওয়ামীলীগ নেত্রী শিউলি মোস্তফা বলেন, বর্তমানে যে কমিটি করা হয়েছে তা, পারিবারিক ও মনগড়া হয়েছে। আমরা এ কমিটি মানিনা। কমিটি বাতিল না করা হলে সড়ক অবরোধসহ বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহা আলম বলেন, সড়ক অবরোধ করেছিল তবে কিছুক্ষণ আগেই বিক্ষোভকারীরা অবরোধ তুলে নিয়েছে।

বাদশা মিয়া/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর