হাতিরঝিলে বেপরোয়া বাইকারদের বিরুদ্ধে অভিযান

রাজধানীর হাতিরঝিলে বেপরোয়া বাইক চালানো, উল্টা রাস্তায় চলাচল ঠেকাতে অভিযানে চালিয়েছে তেজগাঁও ট্রাফিক বিভাগ। এসময় বেশকিছু বাইক চালকের বিরুদ্ধে মামলা ও জরিমানা করা হয়েছে।

শনিবার (১৯ জুন) তেজগাঁও ট্রাফিক বিভাগ এ অভিযান পরিচলোনা করেন।

অবসর পেলে রাজধানীর হাতিরঝিলে ঘুরতে আসেন অনেকে। তবে অনেকেই মানেন না চলাচলের নিয়ম। অতিরিক্ত গতিসহ যানবাহনের কাগজ, ফিটনেস তদারকিতে বিকেলে অভিযান চালায় তেজগাঁও ট্রাফিক বিভাগ। এসময় অনেককে মামলা ও জরিমানা করা হয়।

পুলিশ বলছে, সড়কে অনিয়ম ঠেকাতে এটি তাদের নিয়মিত অভিযান। তেজগাঁও ট্রাফিক বিভাগ সিনিয়র সহকারী পুলিশ কমিশনার কাজী মিজানুর রহমান বলেন,’সব ধরণের যানবাহনের বিরুদ্ধে আমরা আমাদের অভিযান পরিচালনা করছি। যাদের কাগজপত্রের সমস্যা আছে তাদের বিরুদ্ধে আমরা মামলা ও ব্যবস্থা নিচ্ছি।’

এই অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছে পুলিশ।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর