সাভারে কমছে করোনা আক্রান্তের হার

সাভারে কোভিড-১৯ পজিটিভ এর সংখ্যা কমছে। শনিবার (১৯ জুন) বিষয়টি নিশ্চিত করেন সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডা. মো. আরমান আহমেদ।

বার্তা বাজারকে তিনি জানান, সর্বশেষ গত ১৭ জুন, ২০২১ তারিখের করোনার নমুনা পরীক্ষার ফলাফল আমরা পেয়েছি। মোট ২৪ জনের নমুনা পরীক্ষায় একজনও কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়নি। এটা যদিও একটা ইতিবাচক দিক; তবুও আমাদেরকে পুরোপুরি স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে।

উল্লেখ্য, করোনার নমুনা সংগ্রহ শুরুর পর থেকে এই রিপোর্ট লেখা পর্যন্ত সাভার উপজেলায় মোট ১৬৬০১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এদের ভিতর মোট আক্রান্তের সংখ্যা ২৪৩৩ জন। মোট ৪৪ জন কোভিড-১৯ পজিটিভ রোগী সাভার উপজেলায় মারা গেছে। বর্তমানে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনায় আক্রান্ত কোনো রোগী ভর্তি নেই।

আল মামুন খান/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর