জয়পুরহাটের আক্কেলপুর ও সদর উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার স্বাস্থ্যবিধি মেনে তাঁদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস,এম হাবিবুল হাসান বলেন, উপজেলার পূর্ব মাতাপুর গ্রামের কানিজ ফাতেমা (৬৫) করোনায় মারা গেছেন স্বাস্থ্যবিধি মেনে শনিবার বিকেলে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।
জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত হোসেন বলেন, জয়পুরহাট পৌরসভার দুই নম্বর ওর্য়াডের পলিবাড়ি মহল্লার বাসিন্দা সালেহা বেগম (৬৫) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। স্বাস্থ্যবিধি মেনে তাঁকে শনিবার দুপুর ২ টার দিকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
জয়পুরহাট সিভিল সার্জন ডাঃ ওয়াজেদ আলী বলেন, আজ জয়পুরহাটে করোনায় দুইজনের মৃত্যুর তথ্য আমার জানা আছে। স্বাস্থ্যবিধি মেনে তাঁদের লাশ দাফন করা হয়েছে।
মিলন রায়হান/বার্তা বাজার/টি