ঠাকুরগাঁওয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী চত্বর উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী চত্বর ও ডিসি পর্যটন পার্কের উদ্বোধন করা হয়েছে। যার বাহুর দৈর্ঘ্য ১৭ ফুট এবং প্রস্থ ৮ ফুট।শনিবার বিকেলে পৌর শহরের ডিসি পর্যটন পার্কে ফিতা কেটে চত্বর উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম।

উদ্বোধনী অনুষ্ঠানে অনলাইন ভার্চুয়াল মাধ্যমে যোগ দিয়ে বক্তব্য দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী চত্বরের ডিজাইন কন্সট্রাকশনে ছিলেন ইউডিসি ইউনিটি ডিজাইন এন্ড কন্সট্রাকশন ফার্মের আর্কিটেক্ট মো. শাম্মুর রহমান শান্তু ও আর্কিটেক্ট মাহমুদুল হাসান শাহিন।

আর্কিটেক্ট মো. শাম্মুর রহমান শান্তু জানান, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী বাঙালি জাতির জন্য এক ঐতিহাসিক মাইলফলক যা আমাদের সকলের জন্য গৌরবের।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর চত্বর ডিজাইন করার প্রাক্কালে কন্সেপ্ট হিসেবে আমি একটি সমবাহু ত্রিভুজকে সিলেক্ট করি যার তিনটি বাহু দ্বারা বাংলাদেশের তিনটি সময়কে বোঝানো হয়েছে স্বাধীনতার পূর্ববর্তী সময়, স্বাধীনতার পরবর্তী সময় এবং বর্তমানের উন্নয়নশীল দেশে পদার্পণকে বোঝানো হয়েছে। যার মাধ্যমে স্বাধীনতার ৫০ বছর পূর্ণতাকে স্মরণীয় করে রাখতে পারবো।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কামরুন নাহার, সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মন, ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাহাবুবুর রহমান খোকন, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপনসহ আরও অনেকে। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।

এস. এম. মনিরুজ্জামান মিলন/বার্ত বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর