নাটোরে চায়না সিনোফার্মার করোনা ভ্যাকসিন দেওয়া শুরু
নাটোরে দু’দিন আগে পৌঁছানো চীনা সিনোফার্মার (Sinopharm Covid-19) করোনা ভ্যাকসিন অগ্রাধিকার ভিত্তিতে প্রথম ডোজ দেওয়া শুরু হয়েছে।শনিবার (১৯ জুন) দুপুরে নাটোর সদর হাসপাতাল কেন্দ্রে টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন হাসপাতালের সহকারী পরিচালক ডা: পরিতোষ কুমার রায়। এসময় হাসপাতালের আরএমও ডা: মনজুর রহমান উপস্থিত ছিলেন।
এ বিষয়ে নাটোর সদর হাসপাতালের সহকারী পরিচালক পরিতোষ কুমার রায় জানান, এ জেলায় শুধুমাত্র মেডিকেল শিক্ষার্থী, নার্স ও স্বাস্থ্য কর্মীসহ বিশেষ শ্রেণীর কিছু মানুষের জন্য এবং যারা ইতিমধ্যে রেজিষ্ট্রেশন করেছেন তাদেরই অগ্রাধিকার ভিত্তিতে চায়না সিনোফার্মার প্রথম ডোজ টিকা দেওয়া হচ্ছে। প্রথম দিনে ২৪ জনকে টিকা দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, যে পরিমাণ ডোজ পাওয়া গেছে তাতে তিন হাজার জনকে দুই ডোজ করে ভ্যাকসিন দেওয়া সম্ভব হবে।
সাকলাইন শুভ/বার্তা বাজার/টি