হাসপাতাল থেকে ফিরোজায় ফিরেছেন খালেদা জিয়া

দীর্ঘদিন পর হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। শনিবার (১৯ জুন) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা শেষে তিনি গুলশানের ভাড়া বাসা ফিরোজায় ফিরে আসেন।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির।

এ বিষয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছিলেন, বেশিদিন হাসপাতালে থাকলে ইনফেকশনের শঙ্কা থাকে। তাই ম্যাডামকে বাসায় ন্যে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ড।

এর আগে গত ১১ এপ্রিল খালেদা জিয়ার দেহে করোনা শনাক্ত হয়। তখন বাসায় রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছিল। কিন্তু ২৭ এপ্রিল তাকে ভর্তি করা হয় হাসপাতালে। দীর্ঘদিন পর ৮ মে তার করোনা নেগেটিভ আসলেও করোনা পরবর্তী শারীরিক জটিলতা দেখা দেয়।

পরে তার চিকিৎসায় বোর্ডের সদস্যরা তাকে বিদেশ নেওয়ার সুপারিশ করেন। এরপর পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে বিদেশ যাওয়ার অনুমিত চেয়ে আবেদন করা হয়। কিন্ত শেষ পর্যন্ত সরকার খালেদা জিয়াকে বিদেশ যাওয়ার অনুমতি দেয়নি।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর