কমছে স্বর্ণের দাম

বিশ্ববাজারে স্বর্ণের বড় দরপতন হওয়ায় দেশের বাজারেও পুনরায় দাম নির্ধারণ করা হতে পারে চলতি সপ্তাহে। এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

স্বর্ণ ব্যবসায়ী সংগঠনটির নেতারা জানান, বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ১০০ ডলারের ওপরে কমে গেছে। ফলে স্বাভাবিকভাবেই দেশের বাজারে স্বর্ণের দাম কমানো হবে। আগামী সোমবার আনুষ্ঠানিকভাবে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দেয়া হবে বলে জানানো হয়েছে।

আরো জানানো হয় যে, দেশে স্বর্ণের দাম নির্ভর করে বিশ্ববাজারের উপর। বিশ্ববাজারে দাম বাড়লে বাড়ে দেশি বাজারে ঠিক একইভাবে বিশ্ববাজারে দাম কমলে দাম কমে দেশি বাজারেও।

বর্তমানে বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণ ১০০ ডলারেরও অধিক কমে গেছে। ফলে স্বাভাবিকভাবেই এ প্রভাব দেশি বাজারেও পড়বে এবং দাম কমবে স্বর্ণের। তবে দাম কতটুকু কমবে সে বিষয়ে নিশ্চিত করে বলতে পারেনি সংস্থাটি।

গত ২৩ মে দেশের বাজারে সবশেষ স্বর্ণের দাম সমন্বয় করে বাজুস। সেই সময় প্রতি ভরি স্বর্ণের দাম ৪ হাজার ৩৭৪ টাকা বাড়ায় বাজুস। সেই হিসাবে বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণ ৭৩ হাজার ৪৮৩ টাকা, ২১ ক্যারেটের স্বর্ণ ৭০ হাজার ৩৩৩ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ ৬১ হাজার ৫৮৪ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ৫১ হাজার ৬২ টাকায় বিক্রি হচ্ছে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর