রোববার (২০ জুন) থেকে চুয়াডাঙ্গা পৌরসভা ও আলুকদিয়া ইউনিয়নে লকডাউন ঘোষণা করেছেন স্থানীয় প্রশাসন। শনিবার বিকালে করোনা সংক্রান্ত জরুরি সভায় এ ঘোষণা দেয়া হয়।
রবিবার সকাল ৬ টা থেকে ২৬ জুন রাত ১২ এ বিধিনিষেধ কার্যকর থাকবে। বিধিনিষেধে বলা হয়েছে, সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান, ইজিবাইক, রিকশা, মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে। তবে সকাল থেকে বেলা ১২ টা পর্যন্ত কাঁচাবাজার খোলা থাকবে। এছাড়া জেলার সকল পশু ও পানের হাট বন্ধ থাকবে।
অনুষ্ঠানে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার, সিভিল সার্জন ডাঃ মারুফ হাসান, পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন, ৬ বিজিবির পরিচালকসহ, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও গণমাধ্যম কর্মিরা উপস্থিত ছিলেন।
বার্তা বাজার/টি