প্রায় দুইমাস পর বাসায় ফিরছেন খালেদা জিয়া

প্রায় দুই মাস চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শনিবার (১৯ জুন) সন্ধ্যার মধ্যেই রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে গুলশানের ফিরোজায় ফিরবেন তিনি।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং এ তথ্য নিশ্চিত করেছে।

গত ২৭ এপ্রিল করোনায় আক্রান্ত হওয়ার পর, এভার কেয়ার হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয় খালেদা জিয়াকে। পরে বিদেশ নিয়ে চিকিৎসার জন্য সরকারের কাছে আবেদনও করে তার পরিবার। কিন্তু সরকার সে আবেদন নাকচ করে দেয়ায় দেশেই চিকিৎসা নিতে হয় বিএনপি চেয়ারপারসনকে।

তিনি করোনার পাশাপাশি নানা ধরেনের শারীরিক জটিলতাও ছিলো খালেদা জিয়ার।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর