টঙ্গীতে ট্রাক চাপায় নিহত ১

গাজীপুরের টঙ্গীতে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী এক নারী নিহত হয়েছে। শনিবার (১৯ জুন) বিকাল ৫ টায় টঙ্গীর কলেজগেট এলাকায় ঢাকা – ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত শারমিন আক্তার (৩০) ফেনী জেলার পশুরাম থানার গুথুমা গ্রামের বাসিন্দা। সে বর্তমানে গাজীপুরের বাসন থানাধীন শহীদ বরকত সরণিতে ২সন্তান ও স্বামীকে নিয়ে ভাড়া থাকতো।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে গাজীপুরের উদ্দেশ্যে মোটরসাইকেলে যাবার পথে টঙ্গীর কলেজ গেট এলাকায় একটি মালবাহী লরি মোটরসাইকেল কে ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী দুজনেই সিটকে পড়ে গেলে মালবাহী লরিটির চাকায় পিষ্ট হয়ে সাথে সাথে শারমিন আক্তার নামের মারা যায় এবং নিহতের স্বামী ইলিয়াস মোর্শেদ গুরুতর আহত হয়। আহত অবস্থায় স্বামী ইলিয়াস মোরশেদ কে স্থানীয়রা উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া।

পুলিশ আরোও জানায়, চট্ট মেট্রো-ঢ ৮১-২৩-৭৪ নাম্বারের লরিটি এবং ড্রাইভার কে আটক করা হয়েছে। ঘাতক লড়িটির চালক ফেনী জেলার সোনাগাজী থানার গুনক গ্রামের নুর আলমের ছেলে রাজীব (২৫)।

এবিষয়ে টঙ্গী পশ্চিম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এবিষয় আইনিপদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

আরিফ চৌধুরী/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর