জয়পুরহাটে ফোন করলে বিনামূল্যে করোনা রোগীদের অক্সিজেন দেবে পুলিশ
জয়পুরহাটে দিন দিন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। এ অবস্থায় শনিবার পুলিশ লাইন্সের ড্রিলশেডে জেলা পুলিশ সদস্য ও সাংবাদিকদের করোনা স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ এবং অক্সিজেন ব্যাংক এর উদ্বোধন করেন জয়পুরহাটের পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা।
জয়পুরহাট পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা বলেন,করোনা সংক্রমিত রোগীদের অনেক সময় শ্বাসকষ্ট দেখা দেয়। এ সংকট থেকে সাধারণ জনগণকে রক্ষা করতে সম্পূর্ণ বিনামূল্যে কোভিড-১৯ রোগীদের অক্সিজেন সিলিন্ডার দেওয়া হবে।
প্রাথমিক ভাবে ২০ টি অক্সিজেন সিলিন্ডার দিয়ে এই ব্যাংকের কার্যক্রম শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে আরও সিলিন্ডারের ব্যবস্থা করা হবে।
তিনি আরো বলেন দিন কিংবা রাতে ২৪ ঘন্টায় এই ফোন ০১৭৩৭৫৯৯৬৬৬ নাম্বারে একটি ফোন দিলেই জেলার যেকোনো এলাকায় রোগীদের কাছে পৌঁছে যাবে অক্সিজেন সিলিন্ডার।
এসময় -অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সিনিয়র সহকারি পুলিশ সুপার (সার্কেল) ইসতিয়াক আলম, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি নৃপেন্দ্রনাথ মন্ডল, সাধারণ সম্পাদক খ.ম আব্দুর রহমান রনি ৭১টিভি জেলা প্রতিনিধি মোয়াজ্জেম হোসেনসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন ।
মিলন রায়হান/বার্তা বাজার/টি