কুড়িগ্রাম জেলা আ.লীগের পূর্নাঙ্গ কমিটি অনুমোদন
দীর্ঘ ১ বছর ৫ মাস পর কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের গঠিত হলো পূর্নাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছে। মোঃ জাফর আলীকে সভাপতি ও আমান উদ্দিন আহমেদ মঞ্জু কে সাধারণ সম্পাদক করে ৭৫ সদস্য বিশিষ্ঠ এই পূর্ণাঙ্গ জেলা কমিটি অনুমোদন দেন আ.লীগের কেন্দ্রীয় কমিটি।
শনিবার(১৯ জুন) দুপুরে আওয়ামীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই পূর্নাঙ্গ কমিটি অনুমোদন দিয়ে স্বাক্ষর করেন।
এর আগে গত ২৪ মে, জেলা সার্কিট হাউজে কয়েক দফা বৈঠকে প্রস্তুত করা হয় ৭৫ জন বিশিষ্ট এই কমিটি। যা জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকের মতামতের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছিলো।
৭৫ সদস্য এই কমিটিতে ৩৯ জনকে বিভিন্ন পদের দায়িত্বে রাখা হয় বাকিদের সদস্য পদ হিসেবে রাখা হয়েছে এবং ১ জনকে কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে রাখা হয়েছে।
সুজন মোহন্ত/বার্তা বাজার/টি