নীলফামারীতে প্রধানমন্ত্রীর উপহার পাচ্ছেন ১০১০ পরিবার

মুজিববর্ষ উপলক্ষে নীলফামারীতে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দ্বিতীয় দফায় ১ হাজার ১০ ভূমিহীন পরিবার ঘর পাচ্ছে। জেলার ৬ উপজেলায় এসব পরিবারকে ঘর হস্তান্তরের মাধ্যমে হতদরিদ্র গৃহহীন ও ভূমিহীন পরিবার এসব নতুন আধা-পাকা বাড়ি পাচ্ছে।

নীলফামারী জেলা প্রশাসক রোববার (২০জুন) সকাল সাড়ে ১০টায় জেলা সম্মেলন কক্ষে উপস্থিত থেকে ঘর হস্তান্তর প্রক্রিয়ায় অংশ নেবেন।

জেলা প্রশাসন সূত্র জানায়, দ্বিতীয় দফায় জেলার নীলফামারী সদরে ১৫০ পরিবার, সৈয়দপুর ৬০, কিশোরগঞ্জ ১৫০, জলঢাকা ৩০০, ডোমার ২০০ ও ডিমলায় ১৫০ পরিবার ঘর পাচ্ছে। দ্বিতীয় দফায় প্রতিটি ঘরের জন্য ১ লাখ ৯০ হাজার টাকা ব্যয় হয়েছে।

নীলফামারী জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী জানান, মুজিববর্ষের উপহার হিসেবে সরকার “ক” ক্যাটাগরিতে যারা ভূমিহীন ও গৃহহীন তাদের এবং “খ” ক্যাটাগরীতে যাদের ভূমি আছে কিন্তু ঘর নেই তাদের নতুন ঘর তৈরি করার উদ্যোগ নিয়েছে। এরই ধারাবিহিকতায় দ্বিতীয়বারের মতো ১০১০টি পরিবার পাচ্ছে নতুন আধা-পাকা বাড়ি।

তারিকুল ইসলাম সোহাগ/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর