তিনদিনে প্রবল বর্ষনে মাদারীপুর সদর, রাজৈর ও টেকেরহাট জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অবিরাম এ বৃষ্টিপাতে এলাকার খাল, বিল, নালা, পুকুর পানিতে একাকার হয়ে গেছে।
বৃষ্টি হলেই রাজৈর পৌরসভার পূর্ব স্বরমঙ্গল এলাকার কয়েকটি বাড়ি ও টেকেরহাট বন্দর বাজারে হাটু পরিমান জলাবদ্ধতার সৃষ্টি হয়। ফলে জনসাধারন চলাচলে চরম ভোগান্তির শিকার হয়।
এলাকাবাসী ও কৃষকরা জানায়, ড্রেনের ময়লা আবর্জনা পরিস্কার না করায় এ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আবার বেশ কয়েকটি স্থানে ড্রেনের ব্যবস্থা না থাকায় পানি জমে ঘরে বন্ধী হয়ে রয়েছে সাধারণ মানুষ।
এতে শ্রমজীবী মানুষ মাঠে কাজ না করতে পেরে অর্ধাহারে জীবনজাপন করছে। উঠতি ফসলেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
আকাশ আহম্মেদ সোহেল/বার্তা বাজার/টি