বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একাত্তরে যখন স্বাধীনতার ঘোষণা দওয়ার দরকার ছিলো তখন কেউ গ্রেফতার হয়েছিলেন, কেউ আত্মসমর্পণ করেছিলেন? তখন জিয়াউর রহমান দায়িত্ব পালন করেছিলেন। আজ আপনার তাকেই খুনি হিসেবে প্রচার করতেছেন।
তিনি অভিযোগ করে বলেন, তাদের এমন কথার বিরুদ্ধে প্রতিবাদ করা দরকার
শনিবার (১৯ জুন) সকালে জাতীয় প্রেসক্লাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দল সংকলিত ‘জিয়াউর রহমান ইতিহাসের ধ্রুবতারা’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বিএনপি মহাসচিব আরো বলেন, সেসময় যারা রাজনৈতিক দায়িত্বে ছিলো তারা স্বাধীনতার ঘোষণা করেননি। তারা কেউ আত্মসমর্পণ করেছিলো, কেউ আবার পালিয়ে গিয়েছিলো। সেসময় তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে পুরো জাতিকে যুদ্ধে নামার জন্য অনুপ্রেরণা দিয়েছেন।’
মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে তরুণ প্রজন্মের কাছে খলনায়ক হিসেবে উপস্থাপন করছে বর্তমান ক্ষমতাসীন দল।
এসময় তিনি আরো বলেন, তাদের এমন ঘৃণ্য কাজের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, বিরোধীতা করতে হবে। তাকে তার প্রাপ্য মর্যাদা ও সম্মান দিতে হবে। সব ধরনের ত্যাগ স্বীকারে নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল ইসলাম বলেন, দেশের সব অর্জন ধ্বংস করেছে আওয়ামী লীগ।
বার্তাবাজার/ই.এইচ.এম