একদিনে মৃত ৬৭ জনের মধ্যে খুলনা বিভাগেই ২৪

দেশে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৬৭ জন মারা গেছেন। এদের মধ্যে ২৪ জনই খুলনা বিভাগের। বাকিরা দেশের অন্যান্য বিভাগের রোগী ছিলেন।

স্বাস্থ্য অপধিদপ্তর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি মতে, মোট মৃতদের মধ্যে খুলনা বিভাগের ২৪ জন ছাড়াও ঢাকায় ১৪, চট্টগ্রামে ১১, রাজশাহীতে ৮, সিলেটে ১, রংপুরে ৮ এবং ময়মনসিংহে ১ জন মারা গেছেন।

এছাড়া একদিনে মারা যাওয়াদের মধ্যে ৩৪ জন পুরুষ ও নারীর সংখ্যা ৩৩ জন। মোট মৃতদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৬৬ জন। বাকি একজন মারা যান বাসায়। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়া ১৩ হাজার ৪৬৬ জনের মধ্যে পুরুষ ৯ হাজার ৬৫৭ জন এবং নারী ৩ হাজার ৮০৯ জন।

মৃতদের বয়সভিত্তিক বিশ্লেষণ করলে দেখা যায়, একদিনে মারা যাওয়াদের মধ্যে ২৭ জন ষাটোর্ধ্ব। ৫১ থেকে ৬০ বছর বয়সী রয়েছেন ২২ জন। ১২ জনের বয়স ৪১ থেকে ৫০, ৩১ থেকে ৪০ বছরের ৩ এবং ২১ থেকে ৩০ বছরের ৩ জন রয়েছেন।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর